এবিপি কনফারেন্সে চেয়ারম্যান

কভিডের সময় রূপায়ণ ছাঁটাই ও বেতন কর্তন করেনি

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০২:৪৬ এএম

রূপায়ণ গ্রুপ কভিডের সময় কাউকে ছাঁটাই করেনি, কারও বেতন কর্তন করেনি। উল্টো কর্মী নিয়োগ করেছে বলে জানিয়েছেন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। গত বৃহস্পতিবার রূপায়ণ সিটি উত্তরায় রূপায়ণ গ্রুপের এবিপি কনফারেন্সে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘বেস্ট হিউম্যান রিসোর্স, বেস্ট প্রোডাক্ট এবং বেস্ট সার্ভিসের জন্যই এই কভিডের বছরেও রূপায়ণ ভালো করেছে এবং রিয়েল এস্টেটে নাম্বার ওয়ান হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।’ 

রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, ‘রিয়েল এস্টেট সেক্টর একটা দেশের অর্থনীতিতে এবং জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের সামনে আধুনিক মানসম্মত আবাসন উপহার দিয়ে দেশের উন্নয়নে আমরা অংশীদার হয়েছি।’ 

মানবসম্পদ বিভাগের সিনিয়র জিএম মাহফুজুর রহমানের সঞ্চালনায় এবিপি কনফারেন্সে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসমাইল হোসেন। এ সময় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রোগ্রামে যুক্ত থাকেন। এরপর গ্রুপের এবিপি কনসালট্যান্ট ও উপদেষ্টা মো. সাইফুল ইসলাম রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

পরে রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান দেওয়ান, নির্বাহী পরিচালক (বিক্রয়) এহসানুর রহমান, কাস্টমার সার্ভিস বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, কনস্ট্রাকশন বিভাগের সিনিয়র জিএম ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, রাতুল প্রোপার্টিস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলিনুর রহমান, দেশ রূপান্তরের ডেপুটি এডিটর মাহবুব মোর্শেদ, রূপায়ণ গ্রুপের মার্কেটিং বিভাগের প্রধান শওকত আহমেদ, রূপায়ণ ড্রেজিং লিমিটেড এবং রূপায়ণ কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কবির উদ্দিন আহমেদ, রূপায়ণ গ্রুপের সিএফও রিয়াজ মাহমুদ, উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ, উপদেষ্টা সাদাত হোসেন সেলিম বক্তব্য রাখেন। এপিবি প্রোগ্রামে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন এবং শেয়ার হোল্ডার ডিরেক্টর সাইফ আলী খাঁন অতুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত