ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ তুলে সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদ খোকনকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা। গতকাল রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এই দাবি জানান তারা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন মেহেদীর সভাপতিত্বে ও আইনজীবী এ কে এম তৌহিদুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন আইনজীবীরা।
