রূপায়ণের ভাইস চেয়ারম্যান মাহির আলী আইআইসিসিআই রিয়েল স্টেট’র প্রেসিডেন্ট

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০২:০২ পিএম

রবিবার রাজধানীর গুলশানে একটি পাঁচ তারকা হোটেলে ইন্ডিয়ান ইমপোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইআইসিসিআই) বাংলাদেশ চ্যাপটার আয়োজিত অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুলকে আইআইসিসিআই রিয়েল স্টেট বাংলাদেশ’র প্রেসিডেন্ট নির্বাচিত করে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইসিসিআই সভাপতি অতুল কুমার সাক্সেনা এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

এ ছাড়াও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, উপদেষ্টা সাদাত হোসেন সেলিম, বিকেএমইএ প্রথম সহসভাপতি মো. হাতেম, আইআইসিসিআই সহসভাপতি সৈয়দ শামিম রেজা ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা অভিমত প্রকাশ করেন, আবাসন খাতে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। গত ৩০ বছর ধরে বাংলাদেশে আবাসন খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মসংস্থানসহ দেশের অন্যান্য শিল্প খাতের বিকাশেও ভূমিকা রয়েছে আবাসন খাতের। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আবাসন খাতে আরও জোর অবদান রাখতে পারবে আইআইসিসিআই রিয়েল স্টেট বাংলাদেশ-এর সভাপতি মাহির আলী খান রাতুল।

অনুষ্ঠানে আইআইসিসিআই রিয়েল স্টেট বাংলাদেশ-এর সভাপতি মাহির আলী খান রাতুলকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন আইআইসিসিআই সভাপতি অতুল কুমার সাক্সেনা। পরে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে আইআইসিসিআই রিয়েল স্টেট বাংলাদেশ এর সভাপতি মাহির আলী খান রাতুল।

উক্ত অনুষ্ঠানে দেশের শীর্ষ ব্যবসায়ী, আইআইসিসিআই নেতৃবৃন্দ এবং রূপায়ণ গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত