পর্নোগ্রাফি আইনে পুলিশের দায়ের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা। গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান শুনানি শেষে ওই দুজনের জামিনের এই আদেশ দেন।
অনন্য মামুন ও শাহীন মৃধার পক্ষে জামিন শুনানি করেন সাইদুর রহমান মানিক।
অনন্য মামুনের পরিচালনায় ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রের একটি দৃশ্যে পুলিশকে নিয়ে অশালীন সংলাপের অভিযোগে গত ২৪ ডিসেম্বর রাতে পর্নোগ্রাফি আইনে পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা।
