রূপায়ণ সিটি উত্তরায় এবিপি কনফারেন্সে ভাইস চেয়ারম্যান

আবাসন শিল্পে মাল্টিন্যাশনাল কোম্পানি হবে রূপায়ণ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ০১:৩৮ এএম

রূপায়ণ আবাসন শিল্পে মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে আবির্ভূত হয়ে নিজের অবস্থান সুদৃঢ় করবে বলে মন্তব্য করেছেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। তিনি বলেছেন, ‘রূপায়ণ সিটি উত্তরার সেলস টিম অভূতপূর্ব সাফল্য অর্জন করবে। এ সাফল্য রূপায়ণকে দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে পতাকা ওড়াতে সহায়তা করবে। গত বৃহস্পতিবার রূপায়ণ সিটি উত্তরার অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি)-২০২১ কনফারেন্সে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, ‘আপনাদের জন্য শুভকামনা। সেকেন্ড জেনারেশন লিডারশিপ আপনারা তৈরি করে নিয়েছেন। আমি বিশ্বাস করি, আপনারা রূপায়ণ সিটি উত্তরাকে দিয়ে আবাসন শিল্পে যুগান্তকারী বিপ্লব ঘটাতে পারবেন।’

হেড অব সেলস রেজাউল হক লিমনের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রূপায়ণ সিটি উত্তরার সেলস পারসন সাইফুল ইসলাম। এরপর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেনারেল ম্যানেজার এসএম শাখাওয়াত হোসেন। রূপায়ণ সিটি উত্তরার এবিপি কনসালট্যান্ট এস কে মুখার্জি ২০২১ সালের বিজনেস প্ল্যান উপস্থাপনা করেন।

বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, ভাইস চেয়ারম্যান ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম, শেয়ারহোল্ডার ডিরেক্টর রোকেয়া বেগম নাসিমা, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, শেয়ারহোল্ডার ডিরেক্টর সাইফ আলী খাঁন অতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ, রূপায়ণ সিটি উত্তরার ডিএমডি এম মাহবুবুর রহমান এবং এবিপি কনসালট্যান্ট এস কে মুখার্জিকে। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ২০২১ সালের এবিপি কনফারেন্সের সমাপনী টানা হয়।

এর আগে রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান ২০২১ সালের বিজনেস প্ল্যান কীভাবে সফল করা যাবে এ ব্যাপারে তার টিমকে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর হেড অব সেলস রেজাউল হক লিমন এবিপি অনুযায়ী সেলস প্ল্যান ও হেড অব মার্কেটিং গোস্বামী অসীম কুমার মার্কেটিং প্ল্যান উপস্থাপন করেন। এরপর বক্তব্য রাখেন রূপায়ণ সিটি উত্তরার কনস্ট্রাকশন বিভাগের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার সাদিকুর রহমান এবং রূপায়ণ গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. রিয়াজ আহমেদ। এবিপি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে মোটিভেশনাল বক্তব্য দেন উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন শেয়ারহোল্ডার ডিরেক্টর সাইফ আলী খাঁন অতুল ও উপদেষ্টা আবদুর রউফ।

গত বছর বিভিন্ন সেক্টরে অবদান রাখার জন্য রূপায়ণ সিটি উত্তরার কর্মকর্তাদের মধ্যে অ্যাওয়ার্ড দেওয়া হয়। বেস্ট ক্লাস্টার হেড অ্যাওয়ার্ড দেওয়া হয় ডিজিএম (সেলস) এ জেড এম তানভীর আহাদকে এবং সেলসে তার অবদানের জন্য তাকে সারপ্রাইজ প্রমোশন দিয়ে জেনারেল ম্যানেজার করা হয়। বেস্ট সিআরসি অ্যাওয়ার্ড দেওয়া হয় জিএম (সেলস) মেহেদী বিল্লাহ রেজওয়ানকে। বেস্ট টিম লিডার অ্যাওয়ার্ড দেওয়া হয় ম্যানেজার (সেলস) সাইদুল ইসলামকে, ম্যানেজার (সেলস) ব্রজগোপাল হালদার চন্দন এবং এজিএম (সেলস) আশিকুর রহমানকে।

বেস্ট সেলার অ্যাওয়ার্ড দেওয়া হয় ডেপুটি ম্যানেজার (সেলস) এবায়েদ উল্লাহ চৌধুরী, এক্সিকিউটিভ (সেলস), মো. মামুন অর রশীদ মামুন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) মো. শাখাওয়াত হোসেন এবং সিনিয়র ডেপুটি ম্যানেজার (সেলস) মোহাম্মদ মনিরুজ্জামানকে। বেস্ট এমার্জিং পারফরমার অ্যাওয়ার্ড দেওয়া হয় অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (সেলস) সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (সেলস) মো. আবদুল্লাহ আল মহসিন এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (সেলস) এসএম রুবেলকে। বেস্ট ডিসিপ্লিনড এমপ্লয়ি অ্যাওয়ার্ড দেওয়া হয় সেলস কো-অর্ডিনেটর নাজিম উদ্দিন ও সিনিয়র এক্সিকিউটিভ (অ্যাকাউন্টস) প্রাণনাথ দাস প্রান্তকে। বেস্ট রেফারেল প্রোভাইডার অ্যাওয়ার্ড দেওয়া হয় সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের এজিএম ফারুক সরকার এবং সিআরএম ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার ইকতাদুল ইসলামকে।

বেস্ট সেলস সাপোর্টার কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের সিনিয়র জিএম আলতাফ হোসেন, পিঅ্যান্ডডি ডিপার্টমেন্টের জিএম আর্কিটেক্ট সৈয়দ আবদুল্লাহ রাজু এবং কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নাজমুলকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। রেভিনিউ সংগ্রহ করার জন্য বেস্ট রেভিনিউ চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড দেওয়া হয় সিনিয়র জিএম (সেলস) এসএম সাখাওয়াত হোসেনকে এবং বেস্ট সিআর কন্ট্রিবিউটর অ্যাওয়ার্ড দেওয়া হয় রাসেলকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত