আফগানিস্তানে মাত্র ২৫০০ যুক্তরাষ্ট্রের সেনা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১১:৩৮ পিএম

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সৈন্যসংখ্যা কমতে কমতে আড়াই হাজারে পৌঁছেছে। এ সংখ্যা দুই দশক আগে দেশটিতে যুক্তরাষ্ট্রের অভিযান শুরুর পর সবচেয়ে কম বলে জানিয়েছে পেন্টাগন। গত বছরের নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সৈন্যসংখ্যা মধ্য জানুয়ারির ভেতর সাড়ে ৪ হাজার থেকে কমিয়ে আড়াই হাজারে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল।

আফগানিস্তান থেকে সৈন্য কমানো নিয়ে রিপাবলিকান এ প্রেসিডেন্টকে ঘরে-বাইরে অনেক চাপ মোকাবিলা করতে হয়েছে। এক পর্যায়ে ট্রাম্প দক্ষিণ এশিয়ার দেশটি থেকে সব সেনা ফিরিয়ে আনারও হুমকি দিয়েছিলেন। সৈন্য সংখ্যা আড়াই হাজারে নেমে এসেছে জানিয়ে ভবিষ্যতে আফগানিস্তান থেকে ‘শর্ত সাপেক্ষে’ আরও সেনা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হতে পারে বলে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলারের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত