জঙ্গিদের আত্মসমর্পণের জন্য র‍্যাবের ‘হটলাইন’ চালু

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০৯:৪৯ পিএম

জঙ্গিদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সোমবার থেকে চালু হয়েছে র‍্যাবের হট লাইন।

এ হটলাইনের মাধ্যমে পলাতক জঙ্গিরা র‍্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তাদের প্রথমে আত্মসমর্পণের সুযোগ দেয়া হবে। এরপর তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পদক্ষেপ নেয়া হবে।

র‍্যাব জানায়, [email protected] এই হটলাইন ই-মেইল আইডি দিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে।

উল্লেখ, গত ১৪ জানুয়ারি র‍্যাব সদর দপ্তরে ৯ জঙ্গি আত্মসমর্পণ করেন। ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইজিপি ড. বেনজীর আহমেদ ও র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দদুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত