১০ দাবি পূরণে সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জের ‘প্রচার সপ্তাহ’

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১১:০৯ পিএম

১০ দাবি পূরণের লক্ষ্যে ‘প্রচার সপ্তাহ’ শুরু করেছে সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জ।

সোমবার সকালে নাগরিক আন্দোলন কমিটির সভাপতি পীযূষ চক্রবর্তীর সভাপতিত্বে হবিগঞ্জ বিডিহল সম্মুখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দাবি সংবলিত লিফলেট পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা হয়।

দাবিগুলো হচ্ছে-হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের যন্ত্রপাতি ও বই কেনার নামে ৮ কোটি টাকা লুটপাটে দুদকের মামলার আসামি অধ্যক্ষ ডা. আবু সুফিয়ানকে অপসারণ ও গ্রেপ্তার, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসক, যন্ত্রপাতিসহ সকল সংকটের সমাধান, জেলার শিল্প প্রতিষ্ঠানগুলোতে ইটিপি প্ল্যান্ট চালু করে সকল নদ নদীকে শিল্প দূষণ থেকে রক্ষা, কৃষি জমিতে শিল্প প্রতিষ্ঠান গড়তে অনুমোদন না দেওয়া, হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম ও খোয়াই নদীর পাড় থেকে আবর্জনার স্তূপ অপসারণ ও পৌরসভার সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন, মহাসড়কে হালকা যান চলাচলের জন্য আলাদা লেন চালু, হবিগঞ্জে ব্যাটারিচালিত যানকে নিবন্ধনের নামে দুর্নীতি বন্ধ করা, বিদ্যুৎ গ্রাহকদের ভুতূরে বিল থেকে রক্ষা ও  দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীকে অপসারণ, পুরোনো  খোয়াই নদীর পাড় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ, প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্য পাওয়ার ব্যবস্থা ও কৃষি পণ্য সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন ইত্যাদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত