১০টি দাবি বাস্তবায়নের লক্ষ্যে ‘প্রচার সপ্তাহ’ শুরু করেছে সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জ। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে নাগরিক আন্দোলন কমিটির সভাপতি পিযুশ চক্রবর্তীর সভাপতিত্বে হবিগঞ্জ বিডিহলের সামনে আলোচনা সভা হয়। পরে দাবি সংবলিত লিফলেট পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের যন্ত্রপাতি, বই কেনার নামে ৮ কোটি টাকা লুটপাটে দুদকের মামলার আসামি অধ্যক্ষ ডা. আবু সুফিয়ানকে অপসারণ ও গ্রেপ্তার, সদর হাসপাতালে চিকিৎসক, যন্ত্রপাতিসহ সব সংকটের সমাধান, শিল্পপ্রতিষ্ঠানগুলোতে ইটিপি প্ল্যান্ট চালু করা, কৃষিজমিতে শিল্পপ্রতিষ্ঠান গড়তে অনুমোদন না দেওয়া।
