চাঁপাইনবাবগঞ্জে নির্মাণশ্রমিকদের দাবি দিবস পালিত

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১২:২৫ এএম

ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়ন ইনসাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে  গতকাল সোমবার ইমারত নির্মাণশ্রমিকদের ১২ দফা দাবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের সরকারি কলেজ মোড়ের মুজিব চত্বরে সমাবেশ হয়। আবদুল কাইয়ুমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মতিউর রহমান মতিন, মতিউর রহমান, মজিবুর রহমান ভিখু, অসীম আলী, শহীদুল হুদা অলক প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত