রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোনালী ব্যাংকের ১২২৭তম শাখার উদ্বোধন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ০৭:৩৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সোনালী ব্যাংক লিমিটেডের ১২২৭তম শাখার কার্যক্রম শুরু করেছে ।

মঙ্গলবার রাবিতে সোনালী ব্যাংকের এই নতুন শাখার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুস সোবহান।

বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স যোগদান করে সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যাংকের একটি শাখা খোলার অনুমতি প্রদানের জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

যে কোন মূল্যে সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করার জন্য ব্যাংকারদের আহ্বান জানিয়ে তিনি প্রযুক্তিনির্ভর ব্যাংকিং কার্যক্রম শুরুর জন্য সবার সহযোগিতা কামনা করেন।

সোনালী ব্যাংক রাজশাহী ডিভিশনের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মীর হাসান মোহাম্মদ জাহিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী এম জাকারিয়া, ট্রেজারার অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফ, রেজিস্ট্রার মো. আব্দুস সালাম ও সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত