ঝিনাইদহে গুঁড়িয়ে দেওয়া হলো দশটি অবৈধ ইটভাটা

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০৩:৪৯ পিএম

ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরের অভিযানের দ্বিতীয় দিনে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১০টি অবৈধ ইটভাটা।

এ নিয়ে গত ২ দিনে ঝিনাইদহ  জেলার সদর, হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলায় ২০টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

এছাড়াও ৪টি ইটভাটায় জরিমানা করা হয় ২৪ লাখ টাকা।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ এলাকায় অভিযান চালানো হয়। এর নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও যশোর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাঈদ আনোয়ার।

সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর ও উপজেলার বিভিন্ন গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

উপপরিচালক সাঈদ আনোয়ার বলেন, আমরা বুধবার থেকে ঝিনাইদহে অভিযান শুরু করেছি। যে ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, জেলা প্রশাসনের অনুমোদন নেই। এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত