ফ্রিজে খাবার রাখার সঠিক পদ্ধতি

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১২:৩৫ এএম

অনেকে সপ্তাহের বাজার ও রান্না এক দিনে করে ফ্রিজে সংরক্ষণ করে থাকেন। এতে সময় বাঁচার পাশাপাশি পরিশ্রমও কম হয়। তবে ফ্রিজে যদি নিয়ম মেনে খাবার না রাখা হয়, তাহলে তা নষ্ট হতে পারে। জেনে নিন সঠিক উপায়ে ফ্রিজে খাবার রাখার নিয়ম

মোড়ক পরীক্ষা করুন : কোন খাবারটি ফ্রিজে রাখা যাবে এবং কত দিন রাখতে পারবেন, সেটি মোড়কে লেখা নির্দেশনা থেকে দেখে নিন। কাঁচা ও প্রক্রিয়াজাত খাবার ফ্রিজে রাখা নিরাপদ। তবে কাঁচা মাংস ফ্রিজে রাখার চেয়ে রান্না করে রাখতে পারেন। তবে অবশ্যই রান্নার পর তরকারি ঠা-া করে নিতে হবে।

প্রস্তুত করুন : ফ্রিজে রাখার আগে কোন খাবারটি কীভাবে রাখবেন তা প্রস্তুত করে নিন। শাকসবজি কেটে রাখতে পারেন, এতে পরে রান্নার কাজটি সহজ হবে। ফল, সবজি, রান্না করা মাংস, সস এগুলো প্রয়োজন অনুপাতে ভাগ করে ফ্রিজে রাখতে পারেন। যখন যে পরিমাণ প্রয়োজন ফ্রিজ থেকে বের করতে পারবেন। সবজি কেটে ভাগ করে আইসযুক্ত কিউব ট্রেতে পানি বা অলিভ অয়েল মিশিয়ে ফ্রিজে সংরক্ষণ করুন।

মেয়াদ দেখে নিন : কোন খাবারের মেয়াদ কত দিন পর্যন্ত আছে সেটি ফ্রিজে রাখার আগে দেখে নিন। পুরনো খাবারগুলো সামনের দিকে রাখুন, যাতে সেগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ার আগে শেষ করতে পারেন।

জায়গা বাঁচান : ফ্রিজে খাবারগুলো সুসজ্জিত করে রাখলে অনেক সময় বাঁচে। যথেষ্ট বাতাস চলাচলের জায়গা নিশ্চিত করুন। জায়গা বাঁচাতে ফ্রিজার ব্যাগ ব্যবহার করতে পারেন। একটার ওপর আরেকটি ব্যাগ রাখুন।

সঠিক পাত্র নিন : লিকুইড খাবার হিমায়িত হওয়ার পর এর আয়তন বেড়ে যায়, তাই বক্সে পূর্ণ করে না রেখে কিছু জায়গা খালি রাখুন। খাবার সংরক্ষণের ক্ষেত্রে ফ্রিজার ব্যাগ না থাকলে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের পাত্রও ব্যবহার করতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত