বাঁশখালী উপজেলা

সাংবাদিকের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ১

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১১:৫৬ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে চট্টগ্রামভিত্তিক একটি পত্রিকার প্রতিনিধির ওপর হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলাল নামের ওই হামলাকারীকে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের জিএস প্লাজার সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বেলাল বাঁশখালীর উত্তর জলদী বাহার উল্লাহপাড়ার মৃত আবদুল মাজেদের ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, সম্প্রতি বাঁশখালী পৌরসদরে একটি মাদ্রাসার বার্ষিক মাহফিল হয়। এতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ওই মাদ্রাসার পরিচালক এবং দৈনিক চট্টগ্রাম মঞ্চ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি শফকত হোসাইন চাটগামীর ওপর হামলা চালান বেলাল। ১৭ জানুয়ারি বেলাল শফকতের ওপর হামলা চালিয়ে তাকে মারধর ও মোটরসাইকেল তুলে দিতে চেষ্টা করে। পরে শফকত বেলালসহ অজ্ঞাত তিন-চারজনের নামে বাঁশখালী থানায় মামলা করেন।

বাঁশখালী থানার ওসি সফিউল কবীর বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের জিএস প্লাজার সামনে থেকে বেলালকে গ্রেপ্তার করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই দীপক কুমার সিংহ। বেলালকে আদালতে সোপর্দ করা হবে। তার নামে আরও কোনো মামলা আছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত