ফরিদপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ২ স্কুলছাত্রের

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০৩:১৪ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক চাপায় দুই স্কুলছাত্রর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের জেলার ভাঙ্গা উপজেলার হামেরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পুর্বসদরদী গ্রামের আবুল খায়ের ফকিরের নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে সাকিল ফকির (১৫) এবং হামেরদী ইউনিয়নের নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে শাহীন মাতুব্বর (১৪)। দুইজনই বিলদীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, বিলদীয়া উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্র পুখুরিয়া হতে মোটরসাইকেলযোগে ভাঙ্গা বাজারে যাচ্ছিলেন বই কেনার জন্য।

হামেরদী মোড়ে এসে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সামনে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ছাত্র মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত