চসিকের ৬৩২ কোটি টাকা মওকুফ চান প্রশাসক সুজন

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১০:৩২ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বকেয়া ম্যাচিং ফান্ডের ৬৩২ কোটি ১৪ লাখ ৪৩ হাজার টাকা মওকুফ করতে চাহিদাপত্র (ডিও লেটার) দিয়েছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।

সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, অর্থমন্ত্রী আ.ফ.ম মোস্তফা কামাল, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালউদ্দিন আহমেদের কাছে পৃথকভাবে এসব ডিও পাঠান তিনি।

চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন একটি নাগরিক সেবাধর্মী প্রতিষ্ঠান। একজন নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ধরনের নাগরিক সেবা নিশ্চিত করা সিটি করপোরেশনের মূল দায়িত্ব। দূষণমুক্ত, যানজটমুক্ত, পরিচ্ছন্ন একটি আধুনিক উন্নত নগর গঠন ও নাগরিক সেবা নিশ্চিত করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতিজ্ঞাবদ্ধ। এ সকল প্রতিজ্ঞা পূরণে চট্টগ্রাম সিটি করপোরেশন ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। যা বর্তমানে বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের আর্থিক অসক্ষমতার কথা উল্লেখ করে বলেন, নিজস্ব রাজস্ব এবং বিভিন্ন প্রকল্পের বিপরীতে সরকার থেকে প্রাপ্ত বরাদ্দ দিয়ে উন্নত নাগরিক সেবা প্রদান নিশ্চিত করা সম্ভব হয় না। মহাসড়ক, সড়ক, নর্দমা, রাস্তা, মেরামত/সংস্কার ও পরিচ্ছন্ন রাখা, মশক নিধন এবং সর্বত্র আলোকায়ন নিশ্চিত করা অত্যন্ত ব্যয়বহুল কর্মযজ্ঞ। এ বিশাল কর্মযজ্ঞ সম্পাদনের জন্য প্রাপ্ত অর্থ খুবই অপ্রতুল। আর্থিক দৈন্যর কারণে নাগরিক সেবার মান নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। অত্র করপোরেশনের নিজস্ব রাজস্ব আয়ের স্বল্পতার কারণে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দের বিপরীতে ২০–৩০% ম্যাচিং ফান্ড নিশ্চিত করা খুবই কঠিন। এ ছাড়া এক সময় নগর শুল্ক থেকে প্রাপ্ত আয় ছিল অন্যতম প্রধান রাজস্ব। কিন্তু আশির দশকে সরকার সেটি বন্ধ করে দিয়েছে।

প্রশাসক আরও বলেন, চট্টগ্রাম বন্দর পরিচালিত আমদানি-রপ্তানি বাণিজ্যের মাধ্যমে সরকারের রাজস্ব আয় প্রসারের লক্ষে¨ চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় আমদানি-রপ্তানি কাজে নিয়োজিত যানবাহন চলাচলের সুবিধার্থে সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য সিটি করপোরেশন প্রচুর অর্থ ব্যয় করে থাকে। বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ম্যাচিং ফান্ড বাবদ বকেয়া ৬৩২ কোটি ১৪ লাখ ৪৩ কোটি টাকাসহ নিজস্ব তহবিলে উন্নয়ন কার্যক্রমের বকেয়া এবং কর্মকর্তা-কর্মচারীদের আনুতোষিক বাবদ প্রায় ৮৩০ কোটি টাকার বিশাল অর্থ ঘাটতির বোঝা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।

এমতাবস্থায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ম্যাচিং ফান্ড বাবদ বকেয়া ৬৩২.১৪৪৩ কোটি টাকা মওকুফের ব্যবস্থা করা হলে নগরবাসীকে কাি•ক্ষত সেবা প্রদান করা এবং সরকারের প্রতিশ্রুত উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখা সম্ভব হবে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত