আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থীকে মুক্তিযোদ্ধাদের একক সমর্থন

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০৬:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজলকে সমর্থন দিয়েছে আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।

সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে এক সভায় তাকে একক মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়। পৌর মুক্তিযোদ্ধা কমান্ডারে আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক খাদেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জামসেদ শাহ্, বাহার মালদার, পৌর কমান্ডার শাহ আলম। সভায় শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক খাদেম বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি। বঙ্গবন্ধুর প্রতীক নৌকা। মুক্তিযোদ্ধাদের প্রতীক নৌকা। তাই আমরা নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে মুক্তিযোদ্ধার পরিবার এক সঙ্গে কাজ করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত