দেশের স্বনামধন্য, সুপরিচিত এবং শীর্ষস্থানীয় গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স লিমিটেড উইকেড এসইউভি সুজুকি ভিটারা ব্রেজা ভার্চুয়াল উদ্বোধন এর মাধ্যমে বাজারজাত শুরু করল।
নতুন ভিটারা ব্রেজা আকর্ষণীয় এবং বোল্ড লুকে নতুন ফিচার আর প্রিমিয়াম ইন্টেরিয়র নিয়ে বাজারে এলো।
স্মার্ট হাইব্রিড প্রযুক্তির ও উন্নত স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সাথে শক্তিশালী ১৫০০ সিসিরকে সিরিজ পেট্রল ইঞ্জিন সজ্জিত ভিটারা ব্রেজায় রয়েছে গ্রাহকের জন্য অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্য।
গাড়িটির বিস্তারিত জানতে সুজুকির অফিশিয়াল ওয়েবসাইটে www.suzukicar.com.bdw ভিজিট করুন।
উত্তরা মোটর্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড রহমান এবং হেড অব বিজনেস প্লানিং, নাঈমূর রহমান ভার্চুয়াল উদ্বোধন এর মাধ্যমে নতুন ভিটারা ব্রেজা এর আনুষ্ঠানিক বাজারজাত করনের ঘোষণা দেন।
নতুন ভিটারা ব্রেজার দুটি পৃথক ভেরিয়েন্টর রয়েছে, এছাড়া রয়েছে সিঙ্গেল টোনভেরিয়েন্টও ডুয়েল টোন ভেরিয়েন্ট।
সিঙ্গেল টোন ভেরিয়েন্টের দাম ২৪ লাখ ৫০ হাজার টাকা এবং ডুয়েল টোন ভেরিয়েন্টের দাম ২৫ লাখ ৫০ হাজার টাকা।
