গাজীপুর নগরীর টঙ্গীতে অবৈধ পলিথিন কারখানা সিলগালা করে দেড়টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও ১০০ কেজি কাঁচামাল জব্দ করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগরীর টঙ্গীর বড় দেওড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলিথিন উৎপাদন ও মজুদের অপরাধে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দেড়টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও ১০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করে কারখানা সিলগালা করে দেওয়া হয়।
