মাওলানা ফারুকী হত্যা মামলা: প্রতিবেদন পিছিয়ে ৪ মার্চ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১০:০২ পিএম

ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৪ মার্চ নতুন দিন ধার্য করেছে আদালত।

ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী নতুন এ দিন ধার্য করে বুধবার এই আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করার পরিপ্রেক্ষিতে নতুন দিন ধার্য করে আদালত।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাড়িতে খুন হন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতা ও টেলিভিশনে ইসলামি অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী।

সেদিন এশার নামাজের পর ছয়-সাত জন যুবক মাওলানা ফারুকীর বাসায় প্রবেশ করেন। এরপর তার স্ত্রী ও ছেলেসহ তিনজনের হাত-পা বেঁধে আলাদা কক্ষে রেখে তাকে গলা কেটে হত্যা করা হয়।

এ ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা আট-১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত