জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের ৬৪ জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজদের উদ্দেশে ৩১ জানুয়ারি দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক ৩১ জানুয়ারি রবিবার সন্ধ্যা সোয়া ৬টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪ জেলার জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। তাই ওই দিন যথাসময়ে উল্লিখিত বিচারকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিতে অনুরোধ জানানো হয়।
