জয়পুরহাটের পাঁচবিবিতে ইউপি সদস্যের কাছে বিচার চাইতে গিয়ে এক নারী দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে অভিযুক্ত ইউপি সদস্য শাহাবুল ইসলাম (৪২) ও তার সহযোগী দুদু মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। শাহাবুল ইসলাম স্থানীয় ধরঞ্জী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ও মির্জাপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে। আর দুদু মিয়া জয়পুরহাট সদরের উত্তর বানিয়াপাড়া গ্রামের জবায়দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচবিবির নন্দাইল গ্রামের জাহিদ হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পোশাককর্মী ওই নারীর। এরপর বিয়ে করার প্রলোভন দেখিয়ে ওই নারীর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকাও হাতিয়ে নেয় জাহিদ। কিন্তু একপর্যায়ে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দেয় সে। তখন কোনো উপায় না পেয়ে ওই নারী স্থানীয় ইউপি সদস্য শাহাবুলের সঙ্গে যোগাযোগ করেন। এরপর শাহাবুল তাকে টাকা উদ্ধার করে দেবে বলে আশ্বাস দেয়।
