ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ জন পুরুষ ও ২০জন নারীর শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে টিকাদান কর্মসূচি শুরু হয়।
স্বাভাবিক ও উৎসবমুখর পরিবেশেই এই ভ্যাকসিনেশন কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
করোনা ভ্যাকসিনের বুথ সূত্র জানায়, টিকা গ্রহণকারী সবাই ঢাকা মেডিকেলের চিকিৎসক, নার্স, কর্মচারীসহ স্বাস্থ্যকর্মী।
সূত্রটি জানায়, পুরুষদের প্রথম বুথে ৫৫ জন ও দ্বিতীয় বুথে ৪৫ জন টিকা নিয়েছেন। আর নারীদের দুটি বুথ মিলে টিকা নিয়েছেন ২০ জন।
হাসপাতালের পরিচালক বলেন, টিকা দেওয়ার পর সবাইকেই আধা ঘণ্টা আমাদের পোস্ট ভ্যাকসিনেশন জোনে রাখা হয়। এরপর তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১২০ জনের মধ্যে কেউ অসুস্থ বা কোনো অস্বস্তি বোধ করেনি।
