‘সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষভাবে কাজ করবে পুলিশ’

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০১:০১ এএম

নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভা নির্বাচনে সুষ্ঠু ভোটগ্রহণের জন্য পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেবে পুলিশ। এ ক্ষেত্রে বিশৃঙ্খলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না।’

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বেগমগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত