আজ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সেনাবাহিনীপ্রধান

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০২:০৪ এএম

সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সফরকালে তিনি অফিস অব দ্য সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি সাউথ ও সাউথইস্ট  এশিয়ায় আঞ্চলিক প্রতিরক্ষা এবং দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতাবিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, সেনাপ্রধান মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা, প্রশিক্ষণ সুবিধাদি পরিদর্শনসহ মার্কিন সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনায় অংশ নেবেন। সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত