সিলেটে স্থানীয় সরকারমন্ত্রী

উন্নয়নকাজ থেকে টাকা মেরে খাওয়ার ধান্ধা বাদ দিন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০৩:৩২ এএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই অগ্রযাত্রাকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে। উন্নয়নকাজ থেকে টাকা মেরে খাওয়ার ধান্ধা বাদ দিতে হবে। এটা করলে কেউ ছাড় পাবে না।

মন্ত্রী গতকাল শুক্রবার বিকেলে সিলেটের উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নগরীর একটি হোটেলের সম্মেলনকক্ষে সভায় বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, সবাইকে নিয়ে দৃষ্টিনন্দন সিলেট গড়তে চাই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে ১ লাখ ২২ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হবে। রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়েও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দীন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান প্রমুখ। 

মতবিনিময় সভায় জানানো হয়, নগরীর লালদিঘিরপাড় এলাকায় প্রায় ১৫ একর জায়গা নিয়ে নির্মিত হবে ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত