হরিণাকুন্ডুতে নৌকা প্রতীকের এজেন্টকে কুপিয়ে জখম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১২:০০ পিএম

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডে নৌকা প্রতীকের এজেন্ট সাগর হোসেন (৪০) নামের একজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন।

 শনিবার সকাল ১১টার সময় ওইউপজেলার মান্দারতলা জোড়পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে।

আহত সাগর হোসেন ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

আওয়ামী মনোনীত নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী ফারুক হোসেন জানান, পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে সাগর হোসেন নৌক প্রতীকের এজেন্ট হিসেবে কাজ করছিলেন।

এ সময় ওই এলাকার কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম ও তার দলবল নিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা আহত সাগরকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে কুষ্টিয়া মেডিকেল রেফার্ড করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ওই কেন্দ্রে আধা ঘণ্টা স্থগিত থাকার পর পুনরায় চালু হয় ভোটগ্রহণ।

হরিণাকুণ্ড থানার ওসি আব্দুর রহিম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ ব্যাপারে জানতে কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত