ফেনী পৌরসভা: নৌকা ৬৯৩০৯, বাকি চার প্রার্থী ২৭৩০

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০৯:২৩ পিএম

ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
শনিবার রাতে ঘোষিত ফলাফলে দেখা যায় স্বপন মিয়াজী নৌকা প্রতীক নিয়ে ৬৯ হাজার ৩০৯ ভোট পান।

তার নিকটতম বিএনপির আলাল উদ্দিন আলাল ধানের শীষ প্রতীক নিয়ে এক হাজার ৯৪৯ ভোট পেয়েছেন। জাতীয় পার্টির ইয়ামিন হাসান ইমন লাঙ্গল প্রতীক নিয়ে ২১০, এনডিএম মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম তারেক সিংহ প্রতীক নিয়ে ৩২০ ও গোলমুর রহমান আজম হাতপাখা প্রতীক নিয়ে ২৫১ ভোট পেয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটওয়ারী ফলাফল ঘোষণা করেন।

ধানের শীষের প্রার্থী আলাল উদ্দিন আলাল বলেন, ফেনী পৌরসভায় নির্বাচনের নামে প্রশাসন তামাশা করেছে। চর দখলের মতো কেন্দ্র দখল মহোৎসবে পরিণত হয়েছে। 

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, একটি পত্রিকার নামে ২ শ’র বেশি মানুষকে নির্বাচন পর্যবেক্ষণ কার্ড দেওয়া হয়। এসব কার্ডধারীরা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট কারচুপি করেন। প্রশাসনের ওপর ভর করে জনগণের সঙ্গে প্রতারণা করে কারচুপির নির্বাচন করা হয়েছে। আমরা এ নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি করছি।

ফেনী পৌর নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত