ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়কে সাম্প্রদায়িকতামুক্ত রাখার ঘোষণা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১১:২৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়কে সাম্প্রদায়িকতা ও কূপমণ্ডূকতা মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত দ্বিতীয় সাধারণ সভায় এ ঘোষণা দেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানে উন্নীত করে সম্পূর্ণ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালনারও ঘোষণা দেন।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ফাহিমা খাতুন, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমিন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড.দেলোয়ার হোসেন, এইউআইবি এর অধ্যাপক ড.তৌফিকুল ইসলাম মিথিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিকুল ইসলাম, অব.ব্যাংকার আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ উপাধ্যক্ষ বিভূতি ভূষণ দেবনাথ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি মনজুরুল আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত