বসন্তে ব্রিটিশ ধরন আরও শক্তিশালী হবে : ফাউচি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০২:৩৪ এএম

যুক্তরাষ্ট্রে বসন্তের শুরুতে করোনাভাইরাসের ব্রিটিশ ধরন আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। ব্রিটিশ ধরনটি আগামী মার্চের শেষ ও এপ্রিলের শুরুতে শক্তিশালী হবে বলে জানিয়েছে বিবিসি। গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফাউসি এমন মন্তব্য করেন।

গত বছর ডিসেম্বরে যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা ঘোষণা দেন, করোনাভাইরাসের নতুন ধরন ৭০ শতাংশ বেশি সংক্রামক। সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে প্রথম এই ধরন শনাক্ত হয়। পরে দ্রুত তা যুক্তরাজ্য ও ইউরোপ মহাদেশে ছড়িয়ে পড়ে। নতুন এই ধরন নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করতে শুরু করে বিশ্বের বহু দেশ। 

ব্রিটিশ ধরনটি বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্তত ২৮টি অঙ্গরাজ্যে পাওয়া গেছে এবং এখন পর্যন্ত ৩১৫ জনের বেশি আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ফাউচি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত