ছবিতে মিয়ানমারের সেনা অভ্যুত্থান

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১২ পিএম

মিয়ানমারে এক সামরিক অভ্যুত্থানে দেশটির ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি, মিয়ানমারের প্রেসিডেন্ট ও আরও কয়েকজন মন্ত্রীকে আটক করা হয়েছে। সব ক্ষমতা এখন সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিং অং হ্লাইংয়ের হাতে।

বিবিসি ও আলজাজিরা জানায়, সাবেক এক জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সাবেক জেনারেল উ মিন্ট শোয়ে সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করার জন্য ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডি নেতৃত্বাধীন সরকারে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

সেনা সদস্যরা ইয়াঙ্গুনের সিটি হলের নিয়ন্ত্রণ নিয়েছে। সিটি হল চত্বরে সেনাবাহিনীর পাঁচটি ট্রাক রয়েছে। বেসামরিক যারা কাজে যোগ দিতে গিয়েছিলেন, তাদের সেনাসদস্যরা ফিরিয়ে দিচ্ছেন।

রাজধানী নেইপিদো এবং প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে। প্রধান প্রধান শহরগুলোতে মোবাইল ইন্টারনেট এবং কিছু টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

মিয়ানমারের সামরিক বাহিনী বলেছে যে, জরুরি অবস্থা শেষ হলে দেশটিতে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। সেনা অভ্যুত্থানের কয়েক ঘণ্টা পর এমন তথ্য জানানো হলো।

image

মিয়ানমারে একটি মহাসড়ক বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী।

image

সেনা অভ্যুত্থানের পর শুকনো খাবার সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

image

ইয়াঙ্গুনে আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। প্রবেশ মুখে অবস্থান নেয় সেনা সদস্যরা।

image

সেনা অভ্যুত্থানের পর ইয়াঙ্গুনের প্রায় জনশূন্য রাস্তা।

image

ব্যাংককে মিয়ানমারের দূতাবাসের বাইরে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত