রূপগঞ্জে নদী থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরের সুলতানা কামাল ব্রিজসংলগ্ন তারাব খেয়াঘাট ও মার্কেট এলাকায় দোতলা ভবন, দোকানসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ (নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ)। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক নূর হোসেনসহ অন্যান্য কর্মকর্তা। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌ-পুলিশ, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গতকাল থেকে চার দিনব্যাপী অভিযান শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত