সিদ্ধিরগঞ্জে পেশাদার ছিনতাইকারী আটক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২৫ পিএম

সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ একাধিক মামলার আসামি মো. জসিম (৩৫) নামে এক পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মিজমিজি টিসি রোড এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল করিমের বাড়ির সামনের গলি থেকে তাকে আটক করা হয়। 

আটক জসিম একই থানার পাইনাদী নতুন মহল্লা এলাকার আবু সাঈদ এর ছেলে। তার কাছ থেকে তের ইঞ্চি লম্বা স্টেইনলেস স্টিলের তৈরি একটি সুইচ গিয়ার চাকু ও ছিনতাইকৃত দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, কতিপয় দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র নিয়ে দস্যুতা সংগঠিত করার জন্য টিসি রোড এলাকায় সমবেত হয়েছে, এমন সংবাদের পুলিশ অভিযান চালিয়ে জসিমকে আটক করে। দৌড়ে পালিয়ে যায় আরও তিনজন। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, আটক জসিমের বিরুদ্ধে পেনাল কোড আইনের ৩৯৩/৪১৩ ধারায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত