সিরাজগঞ্জে ‘মিথ্যা’ অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৩ এএম

সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি এম সোহেলসহ তিন অধ্যাপকের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগের প্রতিবাদে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ চত্বরে কলেজটির শিক্ষক পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। এতে ওই কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

আধঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক টি এম সোহেল। তিনি বলেন, ‘অবসরে যাওয়া অধ্যাপক মনোয়ার হোসেনের পেনশন সংক্রান্ত ফাইল মাউশিতে অনেক আগেই পাঠানো হয়েছে। অথচ তিনি আমার ও আরও দুজন অধ্যাপকের বিরুদ্ধে ৩০ লাখ টাকা ঘুষ দাবির মিথ্যা অভিযোগ করে গত রবিবার সংবাদ সম্মেলন করেছেন। তবে তার এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর। এর ফলে পুরো প্রতিষ্ঠানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণœ হয়েছে। সিরাজগঞ্জ সরকারি কলেজ পরিবার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত