জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ষষ্ঠ একাডেমিক ভবন নির্মাণকাজ হাতিয়ে নেওয়ার অভিযোগে হওয়া মামলায় কথিত যুবলীগ নেতা মো. গোলাম কিবরিয়া (জিকে) শামীমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন।
এ প্রসঙ্গে দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭৫ কোটি টাকার একটি ভবন নির্মাণের কাজ জাল কাগজপত্র দাখিল করে বাগিয়ে নেওয়ার অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। ওই মামলায় কারাগারে থাকা শামীমকে দুদকের আবেদনের প্রেক্ষিতে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছে আদালত। মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে।
মামলায় অভিযুক্ত অন্যজন হলেনদি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম চৌধুরী।
