আনোয়ারায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৫ এএম

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাকের ধাক্কায় সাইদুল ইসলাম (২১) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় শেখ মোহাম্মদ (২০) নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পিএবি সড়কের শোলকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল বাঁশখালী উপজেলার বাণীগ্রাম এলাকার আবদুস সামাদের ছেলে ও আহত শেখ মোহাম্মদ একই উপজেলার সাধনপুর গ্রামের জেবল আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুল ও শেখ মোহাম্মদ মোটরসাইকেল করে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী যাচ্ছিলেন।

পথিমধ্যে পিএবি সড়কের শোলকাটা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়।

এ সময় ঘটনাস্থলেই সাইদুল ইসলাম মারা যান এবং শেখ মোহাম্মদ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা শেখ মোহাম্মদকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন,সড়ক দুর্ঘটনায় নিহত সাইদুল ইসলামকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত