রাজধানীতে মাদক বিক্রি-সেবনের অভিযোগে গ্রেপ্তার ৩৬

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৭ পিএম

রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।

মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৫২৬ পিস ইয়াবা, ৩৬৫.৫ গ্রাম হেরোইন, ০১ কেজি ৭৩০ গ্রাম গাঁজা ও ১৯ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩০টি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত