ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৪ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ি পরিষ্কারের কথা বলে ডেকে নিয়ে চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার দুপুর ১২টায় ওই নারীর স্বামী বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন।

গত ১ ফেব্রুয়ারি উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, গত ১ ফেব্রুয়ারি উপজেলার বালিয়াপাড়া গ্রামের ধর্ষক নাঈমের স্ত্রী শ্বশুর বাড়িতে অবস্থান করায় বাড়িতে কেউ না থাকার সুবাদে বাড়ির আঙিনা পরিষ্কারের কথা বলে ভাবিকে ডেকে আনে।

ভাবি বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই দেবর নাঈম (৪০) তাকে ঘরের ভেতর টেনে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন।

ঘটনার পর লোকলজ্জার ভয়ে নারী বিষয়টি গোপন করেন। পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে স্বামীর কাছে ঘটনা খুলে বলেন।

ওই দিন অসুস্থ স্ত্রীকে প্রথমে আড়াইহাজার হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত ডা. তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠান।

ওসি আরও জানান, আসামি নাঈমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নাঈম বালিয়াপাড়া গ্রামের মৃত জামান মোল্লার ছেলে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত