স্কুলছাত্র অপহরণের অভিযোগে নারীসহ ৬ জন গ্রেপ্তার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৫ এএম

গাজীপুরে স্কুলছাত্র অপহরণের অভিযোগে এক নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। গত বুধবার নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো নগরীর সালনা পলাশটেক এলাকার আবদুল নবীর ছেলে মিল্টন মাসুম (৩৫), তার স্ত্রী খালেদা আক্তার (৩৬), সাতক্ষীরার দেবহাটা থানার খেজুরবাড়িয়া এলাকার ওজিহারের ছেলে শাহীন আলম (৩৬), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জানেরচালা এলাকার আবদুল সবুরের ছেলে মামুন হোসেন (২৮), শেরপুর সদরের দোপাঘাট এলাকার চাঁন মিয়ার ছেলে ইউসুফ মিয়া (৩৬) ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর এলাকার কুদ্দুস চৌকিদারের ছেলে হাসান চৌধুরী (৪৫)। গতকাল বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলম। নূরে আলম জানান, এ অপহরণকারী চক্রটি গত এক মাসে বিভিন্ন জেলা থেকে ১৭ জনকে অপহরণ করে।

এরা সবাই আন্তঃজেলা ছিনতাই ও অপহরণকারী দলের সদস্য। চক্রটি গত ২৩ জানুয়ারি কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমির নবম শ্রেণির ছাত্র মো. তানভীর হোসেন সিয়ামকে (১৫) অপহরণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত