নীলফামারী ফেনসিডিলসহ মাদককারবারি গ্রেপ্তার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৫ পিএম

পাঁচশত বোতল ফেনসিডিল জব্দসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার রাত ৯টার দিকে দিনাজপুর জেলার পার্বতীপুরের ফুলবাড়ি-দিনাজপুর সড়কের বেজাই বাজার এলাকা অভিযান চালিয়ে ফেনসিডিল জব্দসহ মাদককারবারিকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মুন্না বিশ্বাস।

গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান (৩১) দিনাজপুর জেলার চিরিরবন্দরের কৃষ্ণপুর গ্রামের মৃত আলাউদ্দিন মোল্ল্যার ছেলে।

র‌্যাব-১৩ জানায়, মাদক ক্রয় বিক্রয়ের গোপন খবর পেয়ে র‌্যাব-১৩ নীলফামারীর ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ফুলবাড়ী-দিনাজপুর সড়কের বেজাই বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পাঁচশত বোতল ফেনসিডিল জব্দসহ মাদককারবারি হাফিজুর রহমানকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত হাফিজুর রহমান মাদককারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরর পর রাতেই পার্বতীপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত