স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে ভিডিও: গ্রেপ্তার ৩

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৫ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা শুক্রবার রাতে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

শনিবার দুপুরে গ্রেপ্তারদের আাদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। 

গ্রেপ্তাররা হলো কালিয়াকৈর উপজেলার কাথাচুড়া এলাকার শরিফ (২৮), রামচন্দ্রপুর এলাকার রাশেদুল ইসলাম (২২) এবং কড়ইতলী এলাকার রুবেল হাসান (২১)। 

ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বখাটে শরিফ মোবাইলে ফোনে কল করে জানায় তার কাছে ভিকটিমের ছবি রয়েছে। ওই ছবি নিতে সিরাজপুরে আসতে বলে। অন্যথায় ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে ওই ছাত্রী সেখানে যাওয়ার পথে ডিপেরচালা এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা শরিফ, রাশেদুল ও রুবেল মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে যায়। পরে তারা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ওই স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে এবং ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে।

সূত্র জানায়, এক পর্যায়ে স্কুলছাত্রীকে ওই কাঠ বাগানের নির্জস্থানে ফেলে রেখে তারা পালিয়ে যায়। এরপর ওই স্কুলছাত্রী বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে তারা ফুলবাড়িয়া পুলিশে ক্যাম্পে গিয়ে ঘটনাটি জানায়।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, অভিযোগ পাওয়ার পর শুক্রবার দুপুরে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ধর্ষণের ভিডিওসহ মোবাইল ফোনটি জব্দ করা হয়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত