‘জীবিত মেম্বারের স্ত্রীর বিধবা ভাতা’

দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন ইউপি সদস্য

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩১ এএম

দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় ‘জীবিত মেম্বারের স্ত্রীর বিধবা ভাতা’ শীর্ষক খবর প্রকাশের পর ফেনীতে ব্যাপক আলোড়ন তৈরি হয়। এ ঘটনায় ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম দরবারপুর ইউপি সদস্য কামরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিস দেন। দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার জানান, শোকজের জবাবে কামরুজ্জামান এ ঘটনায় নিজের সম্পৃক্ততা রয়েছে মর্মে দোষ স্বীকার করে প্রশাসনের কাছে ক্ষমা চেয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম জানান, দরবারপুর ইউপি সদস্য মো. কামরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন সরকারি ভাতা উত্তোলনের খবরে আমরা কিছুটা বিব্রত হই। এ বিষয়ে আমরা ওই মেম্বারকে শোকজ করে তিন দিনের মধ্যে তাকে বিস্তারিত ব্যাখ্যা করার জন্য নির্দেশ দিই। তিনি গত বৃহস্পতিবার শোকজের জবাব দিয়েছেন। ইউপি সদস্যের জবাব বিশ্লেষণ করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত