দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ২০১ রানে থামিয়ে ৭১ রানের লিড পেয়েছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ইনিংসে নিজেদের ব্যাটিং ব্যর্থতায় অস্বস্তিতে তারা। ৬ উইকেটে ১২৯ রান তুলে এগিয়ে আছে ২০০ রানে।
৪ উইকেটে ১০৬ রান নিয়ে গতকাল সকালে আবার খেলতে নামা দক্ষিণ আফ্রিকাকে বড় স্কোর গড়তে দেননি মূলত হাসান আলি। ক্যারিয়ারের দ্বিতীয় ৫ উইকেটে শিকারে ২০১ রানে বেঁধে ফেলেন তিনি প্রোটিয়াদের। সর্বোচ্চ ৪৪ রান করে অপরাজিত থাকেন বাভুমা। এ ছাড়া মুলদার ৩৩ আর লিন্ডা করেন ২১। দ্বিতীয় ইনিংস শুরু করেই নরকিয়া-রাবাদার দুর্দান্ত পেস বোলিংয়ের মুখে কুঁচকে যায় পাকিস্তান। ৭ ওভার বোলিংয়ে ৪ রানে ইমরান বাটের উইকেট নেন রাবাদা। ব্যাকফুটে যাওয়া পাকিস্তানকে পেয়ে বসেন দুই স্পিনার জর্জ লিন্ডা ও কেশব মহারাজ। দুজনে মিলে ৫ উইকেট তুলে নেন। পিন্ডি স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২২০। ২০০০ সালে শ্রীলঙ্কা ২ উইকেটে হারিয়েছিল পাকিস্তানকে। ইন্টারনেট।
