‘মানবতাবাদ, নীতি ও কূটনীতি’ বিষয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) ১০ সপ্তাহের একটি সার্টিফিকেট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এতে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেইনিংয়ের (বিপসট) প্রধান মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লাহ, এনডিসি, পিএসসি এবং কোর্স সমন্বয়কারী সিপিএসের উপদেষ্টা ড. ক্যাথরিন লিসহ অনেকে। বিজ্ঞপ্তি।
