সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির চাপায় মোহাম্মদ রাসেল (৩১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল নোয়াখালী জেলার হাতিয়া থানার পূর্ব গামছা পাড়া গ্রামের তালুকদার বাড়ির আব্দুল হাইয়ের ছেলে।

তিনি চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন বলে জানা যায়।

বারআউলিয়া হাইওয়ে থানার এসআই মোহাম্মদ ইব্রাহিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত