যশোরে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় যশোর জেনারেল হাসপাতালে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ টিকা নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এর পরেই জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সিভিল সার্জন শেখ আবু শাহীন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.দিলীপ কুমার রাায়সহ দায়িত্বশীল বেশ কয়েকজন কর্মকর্তা ও স্থানীয় রাজনীতিক দলের নেতৃবৃন্দ টিকা নিয়েছেন।
সিভিল সার্জন শেখ আবু শাহিন জানান, শনিবার সন্ধ্যা পর্যন্ত ৫ হাজার ৪৭১ জন নিবন্ধন করেছেন। ১২টি কেন্দ্রে ৩৩টি মেডিকেল টিমের মাধ্যমে টিকা প্রদান কার্যক্রম চলছে। আজ ৮৪২ জনকে এ টিকা দেওয়া হবে।
এদিকে নিবন্ধনের মাধ্যমে সকলকে টিকা নেওয়ার আহ্বান জানান যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ তমিজুল ইসলাম খান।
