চলচ্চিত্র পরিচালক মনোয়ার হোসেন খোকন মারা গেছেন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪৬ এএম

চলচ্চিত্র পরিচালক মনোয়ার হোসেন খোকন মারা গেছেন। গতকাল রবিবার ভোর সাড়ে ৬টার দিকে উত্তরায় নিজ বাসায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এ তথ্য জানিয়েছেন।

১৯৯২ সালে ‘লক্ষ্মীর সংসার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নির্মাণে আত্মপ্রকাশ করেন খোকন। ‘স্বামী কেন আসামি’, ‘মেয়েরাও মানুষ’ চলচ্চিত্র পরিচালনায় মধ্য দিয়ে পরিচিতি পান তিনি। মুশফিকুর রহমান গুলজার বলেন, কয়েক বছর ধরে পরিচালক খোকন কিডনির জটিলতায় ভুগছিলেন; উত্তরার একটি বেসরকারি হাসপাতালে কয়েক দফা চিকিৎসা নিয়েছিলেন। কিন্তু রবিবার বাসায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এদিন জোহরের নামাজের পর জানাজা শেষে খোকনের মরদেহ রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত