ভ্যাকসিন নেয়ার পর নিরাপদ মনে করছি: নৌ-প্রতিমন্ত্রী

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:২২ পিএম

ভ্যাকসিন নেয়ার পর নিজেকে নিরাপদ মনে করছেন বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সোমবার বেলা ১১টা  ৪০ মিনিটে টিকা নেয়ার পর সাংবাদিকদের কাছে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, করোনাভাইরাসের যে ছোবল সেখান থেকে আমি এখন পুরোপুরিভাবে মুক্ত- ভ্যাকসিন নেয়ার সঙ্গে সঙ্গে এমন একটা বিশ্বাস আমার ভেতর তৈরি হয়েছে।

গতকাল রবিবার থেকে সারা দেশে আনুষ্ঠানিকভাবে করোনার টিকা দেওয়া শুরু হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল সকাল ১০টায় মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত