দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত চিত্রনায়ক ওমর সানীসহ অন্য নেতৃবৃন্দ। গতকাল সোমবার দুপুরে রংধনু গ্রুপের প্রধান কার্যালয়ে এসে তারা এ শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক মাহমুদুল হক পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল রাজ, কোষাধ্যক্ষ জাহিদ হোসেন।
এ সময় রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আপনারা সুস্থধারার চলচ্চিত্রের প্রতি আগ্রহী হন, এ জন্য রংধনু গ্রুপ সর্বাত্মক সহায়তা করবে। এ ছাড়া বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড সুসংগঠিত করার লক্ষ্যে আপনারা আমাকে সব সময় পাশে পাবেন।
