'পরকীয়ার জেরে' কুমিল্লায় বউ-শাশুড়িকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৮ পিএম

কুমিল্লা জেলার বুড়িচংয়ে বউ-শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে এক রিকশাচালক। পুলিশ হত্যায় অভিযুক্ত লোকমান হোসেনকে (৩৫) আটক করেছে। উপজেলার মোকাম ইউনিয়নের হালগাঁও গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন হালগাঁও গ্রামের লোকমান হোসেনের স্ত্রী ফারজানা আক্তার (২৫), ফারজানার মা কুমিল্লা সদর উপজেলার বল­ভপুর গ্রামের শাহ আলমের স্ত্রী বানু বিবি (৫৫)। হত্যার পর মায়ের লাশ চৌকিতে, মেয়ের লাশ মাটিতে পড়ে ছিল।

স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন মুন্সী জানান, স্ত্রী ফারজানা আক্তার পরকীয়ায় জড়িত অভিযোগে তার ওপর ছুরি নিয়ে হামলা করে লোকমান। তার বাড়িতে বেড়াতে আসা শাশুড়ি বাধা দিতে গেলে তার ওপরও হামলা চালায়। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান। তাদের হত্যার পর লাশের পাশে বসে থাকেন লোকমান হোসেন। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বুড়িচং দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আজিজুল বারী নয়ন জানান, ঘটনাস্থলে এসে বউ-শাশুড়িকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতককে আটক করেছি। তার দাবি পারিবারিক কলহের কারণে সে এই ঘটনা ঘটিয়েছে। আমরা বিষয়টি আরো তদন্ত করে দেখছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত